বই বিক্রির অর্থে ক্যানসার আক্রান্ত রোগীর চিকিত্সা

আপডেট : ২৪ মার্চ ২০২১, ২১:৪৪

আমেরিকা প্রবাসী পীরগাছার তরুণ কবি বিমল সরকারের পঞ্চম ও ষষ্ঠ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে। অমর একুশে গ্রন্থমেলার মঞ্চে ‘এক জীবনের গল্প’ এবং ‘হূদয়ের প্রেসনোট’ নামের গ্রন্থ দুইটির মোড়ক উন্মোচন করা হয়। গতকাল মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সগীর আনোয়ার, কবি ও সাহিত্যিক আসলাম সানী, মো. সালেহ উদ্দিন, শিশুসাহিত্যিক শামীমা জাফরিন। জানা যায় লেখক বিমল সরকারের লেখা বই বিক্রয় থেকে প্রাপ্ত লভ্যাংশ জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। এর আগের বই বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ক্যানসার আক্রান্ত এক রোগীর চিকিত্সায় ব্যয় করা হয়েছে। এই বই দুটি থেকে প্রাপ্ত অর্থও জনকল্যাণে ব্যয় করা হবে। —প্রেস বিজ্ঞপ্তি