মাধবপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

আপডেট : ২৫ মার্চ ২০২১, ০০:১৮

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুরের বেঙ্গাডুবা নামক স্থানে বুধবার সকালে ট্রাকচাপায় আব্দুল আহাদ নামক এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বেঙ্গাডুবা গ্রামের মৃতছুরত আলীর ছেলে আব্দুল আহাদ (৪৫) ভ্যান গাড়ি নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে আসলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তার ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় জনতা ট্রাককে আটক করেছে। ট্রাকচালক পালিয়ে গেছে। এ সময় মহাসড়কের উভয়পাশে প্রায় ৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মইনুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে যান চলাচল স্বাভাবিক করেছি।