তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছে মালয়েশিয়া। অস্ট্রেলিয়ার রাজস্বমন্ত্রী জোশ ফ্রিডবার্গ শুক্রবার বলেছেন, ইহুদি বিরোধী বক্তব্যের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জোরপূর্বক বাকযুদ্ধের ইতিহাস রয়েছে। সম্ভবত অস্ট্রেলিয়ার জেরুজালেমে তার দূতাবাস স্থানান্তর বিষয়ে তিনি এমন কথা বলছেন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন গত মাসে স্থানীয় নির্বাচনী প্রচারণা চলাকালে এই পদক্ষেপের প্রস্তাব দেন। এর প্রেক্ষিতে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া উদ্বেগ প্রকাশ করে। এদিকে মাহাথির বৃহস্পতিবার মরিসনের সঙ্গে এক বৈঠকে সম্ভাব্য দূতাবাস স্থানান্তরের বিষয়টি উত্থাপন করেন। পরে সাংবাদিকদের মাহাথির বলেন, এমন হলে পরিস্থিতিকে আরো হুমকিস্বরূপ করে তুলতে পারে। তিনি আরো বলেন, আমি লক্ষ্য করেছি যে সন্ত্রাসবাদ মোকাবিলা করতে এর কারণও জানা দরকার। তা না হলে সন্ত্রাসবাদে আরো কারণ যোগ করা পরিস্থিতি উত্তরণে সহায়ক হবে না।
এ মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে মেলবোর্নে সাংবাদিকদের জোশ ফ্রিডবার্গ আরো বলেছেন, ক্যানবেরা নিজে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
