আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ভাণ্ডারিয়ায় দোয়া-মোনাজাত

আপডেট : ২৫ মার্চ ২০২১, ১০:০১

ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বুধবার বাদ মাগরিব জেপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় রিজার্ভ পুকুরপাড়ের দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় জেপির উপজেলা আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জেপির যুগ্ম-আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার।

অন্যান্যের মধ্যে শরিক হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জেপির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, যুগ্ম-আহ্বায়ক ও ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, জেপির যুগ্ম-আহ্বায়ক এবং ইকড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তানভির হোসেন বাবু তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন শাহ বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক জোমাদ্দার, জেপি নেতা মো. শফিকুল আলম খোকন সিকদার, মো. সেন্টু মোল্লা, পৌর জেপির আহ্বায়ক জামাল উদ্দিন মিয়া স্বপন, উপজেলা যুবসংহতির আহ্বায়ক এবং পিরোজপুর জেলা পরিষদের সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, পৌর জেপির সভাপতি নাসির উদ্দিন দুলাল সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মো. মনির সরদার, পৌর কাউন্সিলর মানিক হাওলাদার, জেপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. মেজবাহ উদ্দিন আরিফ জোমাদ্দার, মো. মতিউর রহমান বুলবুল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. সগির হোসেন পোদ্দার, মো. সফিক মান্নান জোমাদ্দার, উপজেলা যুবসংহতির সদস্যসচিব মো. মামুনুর রশিদ সরদার, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. সালাহ উদ্দিন রাহাত জোমাদ্দার, সমর্থকগোষ্ঠীর বাদল সিকদার, মিঠু বিশ্বাস, বাহাদুর সরদার, আফজাল সরদার, মামুন ফরাজীসহ জেপি ও তার অঙ্গসংগঠন এবং আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়ায় শরিক হন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ফাকুর হোসাইন।

এছাড়া পৃথকভাবে গতকাল সকালে পূর্ব ভাণ্ডারিয়া বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এবং জামিআয়ে তাজবিদুল কোরআন নূরানী মাদ্রাসায় ১০ জন কিশোর হাফেজ কোরআন খতম ও দোয়া ইউনুস খতম করেন। বাদ আসর পূর্ব ভাণ্ডারিয়া মিয়াবাড়ি (মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার বাড়ি) জামে মসজিদ কমপ্লেক্সে এই মিলাদ মাহফিল এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আবুল কাসেম। এ সময় অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন সিকদার, মো. হারুন অর রশিদ মুন্সি, উপজেলা যুবসংহতির সদস্যসচিব মো. মামুনুর রশিদ সরদার, পৌর যুবসংহতির সাধারণ সম্পাদক মো. সাইদুল মুন্সি, উপজেলা ছাত্রসমাজের আহ্বায়ক মো. সালাহ্উদ্দিন রাহাত জোমাদ্দার, সাংবাদিক কাজী রিপনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিগণ দোয়ায় শরিক হন।

এদিকে বিকালে গৌরীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের হলরুমে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে গৌরীপুর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরীরসহ ইউনিয়নের সব ইউপি সদস্য ছাড়াও জেপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শরিক হন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন পৈকখালী বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহাবুবুর রহমান। এদিকে বাদ মাগরিব পৌর কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন সিকাদারের উদ্যোগে মানিক মিয়া বাইতুল আমান জামে মসজিদে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মালেক।

অন্যদিকে উত্তর-পূর্ব ভাণ্ডারিয়া মোল্লা ছোমের উদ্দিন জামে মসজিদে বাদ মাগরিব আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন ক্বারি নুর মোহাম্মদ।

ইত্তেফাক/জেডএইচডি