গাজীপুরের মহিলা, শিশু ও কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফহোম) থেকে ১৪ নিবাসী পালিয়ে গেছে। বুধবার গভীর রাতে তারা পালিয়ে যায়। পরে জয়দেবপুর রেল স্টেন থেকে সাতজনকে আটক করা গেলেও বাকীদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
খবর পেয়ে বৃহস্পতিবার গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মো. জাকির হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (ক্রাইম) জাকির হাসান জানান, বুধবার রাত ১২টার দিকে ওই নিরাপদ আবাসন কেন্দ্রের তৃতীয় তলায় হেফাজতে থাকা ১৭ জন হেফাজতী জানালার গ্রিল ভেঙ্গে ওড়না দিয়ে বেয়ে প্রায় ২৫ ফুট দেয়াল টপকে পালিয়ে যায়। টের পেয়ে আবাসন কেন্দ্র থেকে পুলিশকে জানানো হলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে জয়দেবপুর সেল স্টেশন থেকে ৭ জনকে আটক করেছে। বাকীদের আটকে অভিযান চলছে।
ইত্তেফাক/এমআর
