গত অক্টোবরের পর একদিনে সর্বোচ্চ সংক্রমণের সাক্ষী হলো ভারত। দেশটিতে একদিনে নতুন করে ৫৩ হাজার ৪৭৬ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ওয়ার্ল্ড ও মিটারের তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্র আক্রান্ত হয়েছে ১ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ৫৩৪ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার ৭২৬ জনের।
এর আগে, বুধবার ৪৭ হাজার ২৬২ জনের নতুন করে আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছিল। আর আজ আক্রান্তের যে হিসেব জানানো হয়েছে তা আগের দিনের চেয়েও ১৩ শতাংশ বেশি।
ভারতে গত দুই সপ্তাহ ধরেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকাল দেশটির সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ১৮টি রাজ্যে দু’বার রূপ বদলে ফেলা করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে।
ইত্তেফাক/টিআর
