রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন এলাকায় সরিষা উঠতে শুরু করেছে। মাড়াই ও সাফসুতরোর কাজে ব্যস্ত নাটোর জেলার সিংড়া উপজেলার কিষাণ কিষাণিরা। বাড়ির পাশেই রোদে বসে এভাবেই কুলোতে করে ঝেড়ে তুলছেন গামলাতে এক কিষাণি। তবে, সরিষার দাম নিয়ে কৃষকরা একটু চিন্তিত —আজাহার উদ্দিন