পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২৫ মার্চ ২০২১, ১৫:৪২

পাবনার সাঁথিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১ জন আহত হয়েছেন আরও ৭ জন। 

জানা যায়, বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের দয়রামপুর গ্রামে স্থানীয় ইউপি সদস্য নাজমুল গ্রুপের সাথে নাজির উদ্দিন গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালিন প্রতিপক্ষ নাজির উদ্দিন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে সাঁথিয়া হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক নাজির উদ্দিনকে (৩৫) মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল। এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

ইত্তেফাক/এসজেড