চট্টগ্রামের সংবাদপত্র এজেন্ট ও ঢাকা সংবাদপত্র কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি আলহাজ মোহাম্মদ ইসহাকের আজ রবিবার প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে চট্টগ্রামের সংবাদপত্র এজেন্ট নানা কর্মসূচি গ্রহণ করেছে। এরমধ্যে রয়েছে মরহুমের বাকলিয়া রাহাত্তারপুলস্থ নিজ বাড়িতে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল ও কুলখানি।
গতবছর এইদিনে ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত রোগে তিনি ইন্তেকাল করেছিলেন। মোহাম্মদ ইসহাক স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে হার্ট, শ্বাসকষ্ট, কিডনি ও প্রেসারের সমস্যায় ভুগছিলেন। তিনি বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও মেসার্স নজরুল ট্রেডিং ও ইসহাক এন্ড সন্সের চেয়ারম্যান ছিলেন।
