স্বাধীনতা

আপডেট : ২৫ মার্চ ২০২১, ২০:৫১

নিজের ভাষায় পড়ি এবং লিখিও,

গাছ-গাছালির পাঠশালাতে শিখিও,

আমার মুখের অর্থ বোঝে

পিঁপড়ে এবং পাখিও।

 

কিং সলোমন বুঝত যেমন ঘাস ফড়িংয়ের মর্ম,

বুদ্ধ জানেন ফল পাবে সে যেমন তাহার কর্ম,

সব প্রাণী চায় স্বাধীনতা

মত প্রকাশের ধর্ম।

 

কথার উপর দুঠোঁট রেখে হাঁটছি,

সারা জীবন শব্দে সাঁতার কাটছি।