কানাডায় পিতা-মাতা স্পন্সর শুরু ২৮ জানুয়ারি

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:২৩

কানাডা প্রতিনিধি

আগামী ২৮ জানুয়ারি থেকে কানাডায় শুরু হচ্ছে পিতা-মাতা স্পন্সরের আবেদন। তবে তা লটারি নয়; ২০১৯ এর জন্য প্যারেন্ট অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্ট স্পন্সরশিপ কর্মসূচির আওতায় ‘আগে আসলে আগে পাবে’ ভিত্তিতে মোট দশ হাজার দরখাস্ত গ্রহণ করা হবে। ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা এ সিদ্ধান্ত নিয়েছে। এ পদ্ধতি সুপার ভিসা বা ইমিগ্রেন্টে নয়। যারা পিতা-মাতাকে কানাডায় আসার জন্য স্পন্সর করতে চান, তারা www.cic.gc.ca ঠিকানায় বিস্তারিত তথ্য পাবেন বলে সূত্র জানিয়েছে।