মুক্তিযুদ্ধ আমাদের চেতনায় রঙিন

আপডেট : ২৫ মার্চ ২০২১, ২০:৫২

আপন গৌরবে অনুভব করি রত্নখচা প্রিয় স্বদেশের সৌন্দর্য

লাল সবুজের পতাকায় আমার জন্মের মুদ্রা মুক্তিযুদ্ধে

                                         টগবগ করে ফুটছিল

আমার রক্তের বুদ্বুদ;

বীরের রক্তে পুণ্যভূমি বাংলাদেশ আমাদের চেতনায়

                মুক্তির আকাঙ্ক্ষা গালোপ হয়ে ফুটছিল।

মুক্তিযুদ্ধ আমাদের চেতনার রঙে রঙিন কৃষ্ণচূড়ার রঙে

                রঙিন হয়েছিল  আমাদের আপনজনের রক্তে

সিক্ত প্রিয় স্বদেশের মাটি। চকচক করে জ্বলছে

                তাই আমার অস্থি-মজ্জায় চির সবুজের সারাত্সার।

স্বাধীনতা মুক্তজীবনের বিজয়ের গান গায়

মুক্তিযুদ্ধ আমার আপন অস্তিত্ব, শ্যামলতার সারাত্সার

                নিয়ে প্রিয় স্বদেশ- মুক্তির অবিনাশী চেতনার

কথা বলে বারবার।