স্বাধীনদিন

আপডেট : ২৫ মার্চ ২০২১, ২০:৫৩

সবুজদিনের ফসলি সূর্য মুখ তুলে

                     আনকোরা নতুন

অভ্যাস নয় জুডিশিয়াল স্টাম্প হয়ে চিরন্তন।

পরম পিতার এ এক পাথুরে টাচস্ক্রীন

সমাবেশে হাত তুলে স্বীকার

ডিড ডকুমেন্ট সইসাবুদ গ্রহণ সুদৃঢ় হাত

অস্তিত্বের সবটা জুড়ে অগ্নিশপথ

সমুদ্র-জয়ের নোনা হাসি বেকসুর

তালা খুলে গেছে কাঁটাতার ছিটমহলি মেঠোপথ।

কুড়িয়ে পাওয়া অজস্র ধূলিকণা

স্বর্গীয় সুষমায় একটি চিহ্ন হয়ে প্রতিটি

বর্ণিল ভাষায় অংকিত শেকড়।

 

আজ পঞ্চাশ প্রভাতে জেনেছি

এই মাহেন্দ্রক্ষণ ষোল কোটি আমার নিরংকুশ স্বাধীনতার দিন

চির অবরুদ্ধ দ্বার খুলে যাক

আঁধার মোড়া জঠরাগ্নি পালিয়ে

অরণ্য বিউগল

মানবতা বেঁচে থাক অসাম্প্রদায়িক রাষ্ট্রে...