পাঁচ বছর আগে কাবাডি খেলতে শুরু করে এখনই চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবছে

আপডেট : ২৫ মার্চ ২০২১, ২১:৪২

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে গতকাল ইউরোপিয়ান দল পোল্যান্ড ঢাকায় এসেছে। পোলিশ অধিনায়ক মাইকেল স্পিকো ঢাকায় এসে জানিয়েছেন তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছেন। অধিনায়ক জানালেন পোল্যান্ডে ২০১৫ সাল থেকে কাবাডি খেলতে শুরু করেছে। পাঁচ বছর হয়েছে। এখনই তারা আন্তর্জাতিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দিলেন। পোলিশ অধিনায়ক জানালেন কাবাডি খেলাটি ইউরোপে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। তিনি বলেন, ‘২০১৯ সালে তারা আট জাতির ইউরোপিয়ান কাবাডির চ্যাম্পিয়নশিপে খেলা দল।

আগামী ২৮ মার্চ ঢাকায় কাবাডি স্টেডিয়ামে শুরু হবে খেলা। যেখানে পোল্যান্ড, কেনিয়া, শ্রীলঙ্কা এবং স্বাগতিক বাংলাদেশ। মাইকেল স্পিকো জানালেন, বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে যেসব দল অংশ নিচ্ছে তাদের সঙ্গে পোল্যান্ড কখনো মোকাবিলা করেনি। প্রতিপক্ষ অচেনা হলেও তাদের ভিডিও ম্যাচ দেখে শক্তি-সামর্থ্য সম্পর্কে জেনেছেন। অধিনায়ক মাইকেল স্পিকো জানিয়েছেন তার চোখে বাংলাদেশই ফেবারিট। এই ফেবারিট দলের সঙ্গেই তারা ফাইনালে খেলবেন বলে মনে করছেন এই অধিনায়ক।