Å আমাদের প্রত্যেকের মধ্যেই ভালো আর খারাপ গুণাবলি বিদ্যমান। যারা শুধু ভালো গুণগুলোকেই বেছে নেয় তারাই জীবনে সফল হয়।
Å জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হলে সরকারযন্ত্রকে সুতীক্ষ করতে হবে, আমরা সরকারকে আরো গতিশীল এবং কার্যকরী করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
Å জনগণের আশীর্বাদই আপনাকে নিরলস কাজ করে যাওয়ার শক্তি জোগায়, দরকার শুধু কাজের প্রতি প্রতিশ্রুতিশীল হওয়া।
Å আমরা একই সঙ্গে চলি, একই সঙ্গে অগ্রসর হই, একসঙ্গে চিন্তা করি, একসঙ্গে সমস্যার সমাধান করি এবং এভাবেই আমরা একসঙ্গে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব।
Å আমি বিশ্বাস করি উন্নয়ন এবং অগ্রগতি হওয়া উচিত অব্যাহত, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক। উন্নয়ন, অগ্রগতি তখনই অর্থবহ হবে যখন এই তিনটি বিষয় উপস্থিত থাকবে।
Å কঠোর পরিশ্রম কখনোই অবসাদ আনে না, কঠোর পরিশ্রম আত্মতৃপ্তি আনে।
Å আমাদের উচিত সারাজীবনের জন্য ছাত্র হয়ে থাকা, জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে।
Å একজন দরিদ্র মানুষের সন্তান আপনাদের সামনে দাঁড়িয়ে, এটিই গণতন্ত্রের শক্তি।
Å মানবিকতা ও সংস্কৃতির বীজ বপন করা হলে ভবিষ্যত্ প্রজন্ম ভালো ফসল পাবে। শিক্ষাই হচ্ছে সেই বীজ বপন এবং তার প্রকৃত বাস্তবায়ন।
