মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:২৬

ভবানী শংকর বিশ্বাস

বর্ষীয়ান হিন্দু নেতা, সাবেক স্বাস্থ্য ও সমাজ কল্যাণ মন্ত্রী ভবানী শংকর বিশ্বাসের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বেলা ১১টায় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৯৫৪ সালে প্রথমবার এবং ১৯৬২ সালে দ্বিতীয়বার এমএলএ নির্বাচিত হন।

জয়নাল আবেদীন ভুঁইয়া

কুমিল্লার নাঙ্গলকোটের বর্ষীয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভুঁইয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও জয়নাল আবেদীন ভুঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে তার নিজ বাড়ি উপজেলার ঢালুয়া ইউপির বদরপুর গ্রামে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।