ধাঁধা

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২১:০১

১.      চরণ বরণ করে ক্ষয় করে দেহ,

                তাদের সে দুঃখটা বোঝে না তো কেহ।

                অপমান করে রোজ পায়ের আঘাতে,

                তবু তারা পায়ে ধরে থাকে সাথে সাথে।

 

 ২.     এক বাড়ি শত কোঠা গড়ে মধুবন

         চারিদিকে ঘিরে বাস করে বহুজন;

         রাজ্যেতে রাজা নেই, আছে শুধু রানি,

         অনুগত পুরুষেরা  টানে তার ঘানি। 

 

 ৩.     নোয়াখালী আছে বটে বরিশালে নাই,

         নওগাঁয় গেলে পরে তার দেখা পাই।

         ঢাকা বটে রাজধানী নেই সেথা বাড়ি,

         খুলনায় গেলে শেষে পাবে তাড়াতাড়ি।

 

 ৪.     পরের ঘরে জন্ম দিয়ে মা চলে যায় বনে,

        সত্ মায়েতে পালন করে আপন ভেবে মনে। 

 

রচনা : বেণীমাধব সরকার