পর্যটনের জন্য খুলছে ইন্দোনেশিয়া

আপডেট : ২৬ মার্চ ২০২১, ২২:৩৫

আন্তর্জাতিক পর্যটকদের জন্য প্রবেশ উন্মুক্ত করতে চায় ইন্দোনেশিয়া। সিঙ্গাপুরের সঙ্গে ট্রাভেল করিডোর তৈরি করে আন্তর্জাতিক পর্যটকদের দেশে প্রবেশের ব্যবস্থা করতে চায় ইন্দোনেশিয়া। এর মাধ্যমে মহামারি শুরুর পর প্রথমবারের মতো খুলবে ইন্দোনেশিয়ার পর্যটন শিল্পের দরজা। তবে ইন্দোনেশিয়ার পর্যটনকেন্দ্রগুলোয় বেড়ানোর জন্য পর্যটকদের উড়োজাহাজে ওঠার আগেই একবার কভিড-১৯ পরীক্ষা করিয়ে ফলাফল দেখাতে হবে। ইন্দোনেশিয়া পৌঁছার পর আরেক দফা পরীক্ষা করা হবে।