নোভেল করোনা ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে উড়োজাহাজের যাত্রী বাড়তে শুরু করেছে, সুতরাং বাড়ছে উড়োজাহাজ কোম্পানিগুলোর আয়। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোর যাত্রী পরিবহনের পরিমাণ কমেছে ৬০ শতাংশ। তবে আশার কথা হলো, প্রচুর পরিমাণে মার্কিন নাগরিক টিকা কার্যক্রমের আওতায় আসছে। ফলে বাড়তে শুরু করেছে উড়োজাহাজের টিকিটের চাহিদা। আর টিকিট বিক্রি যত বাড়ছে তত বাড়ছে অর্থনীতি পুনরুদ্ধারের সম্ভাবনা। তবে আন্তর্জাতিক ও ব্যবসায়িক কাজে ভ্রমণকারীর সংখ্যাও করোনাপূর্ব সময়ের চেয়ে পিছিয়ে রয়েছে।
