ভারতরত্ন লাভ করায় প্রণব মুখার্জীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২২:৪৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী সেদেশের সর্বোচ্চ বেসামরিক পদক ভারতরত্ন লাভ করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা জানান। ভারতের প্রথম বাঙ্গালী রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে শুক্রবার দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কবিন্দ ভারতরত্ন পদকে ভূষিত করেন। গতকাল শনিবার ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই পদক প্রদানের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সঙ্গীত শিল্পী ভূপেন হাজারিকা ও সমাজকর্মী নানাজী দেশমুখকে মরনোত্তর এই পদক দেয় হয়। কয়েক দশক ধরে ভারতের জাতীয় কংগ্রেসে সিনিয়র নেতা প্রণব মুখার্জী ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রণব মুখার্জী কংগ্রেস সরকারের আমলে ভারতের অর্থ, প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শুক্রবার প্রবল বর্ষণের পর ভূমিধসে বিধ্বস্ত বাড়ি-ঘরে জীবিতদের সন্ধান করছে স্বজনরা। বন্যা, বর্ষণ ও ভূমিধসে ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ৫৯ জন প্রাণ হারিয়েছে —এএফপি