নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দশজনকে আটক করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— স্থানীয় মর্দাসাদী এলাকার মৃত আহাদ আলী ডাকাতের ছেলে সেলিম, বাহাদুরপুর এলাকার কালু মিয়ার ছেলে ইসমাইল, গাজীপুরা এলাকার মৃত করম আলীর ছেলে জামাল, ছোটফাউসা এলাকার মৃত আবু তাহেরের ছেলে মামুন, পাঁচগাঁও এলাকার মৃত লাল ভূঁইয়ার ছেলে মোমেন ভূঁইয়া, বাজবী এলাকার মৃত সাইদুল্যাহর ছেলে আবু রাইহান, নগরডৌকাদী এলাকার আবুল কাসেমের ছেলে আক্তার হোসেন, সত্যভান্দী এলাকার মৃত তাজু ভূঁইয়ার ছেলে ইসমাইল, সাতগ্রাম এলাকার মোস্তফা মিয়ার ছেলে হিমেল মিয়া ও শখের গাঁও এলাকার মোতালিব মিয়ার ছেলে উজ্জল মিয়া।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, আটককৃতদের মধ্যে চারজনের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। বাকি ছয়জনের মধ্যে একজন ডাকাত ও পাঁচজনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালত থেকে বিভিন্ন মামলায় সম্প্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
