মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য স্বাস্থ্যমন্ত্রী আলহাজ জাহিদ মালেক স্বপনকে বিশাল গণসংবর্ধনা দিয়েছেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ । শনিবার বিকেল ৩টায় শহরের বিজয় মেলা মাঠ প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জাহিদ মালেক স্বপনের সহধর্মিনী শাবান মালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, হেলালুদ্দিন, রমজান আলী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জি প্রমুখ।
অনুষ্ঠান সমন্বয় করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসারউদ্দিন সরকার। সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
