ভারতীয় মিডিয়াকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো ফটোগ্রাফারের এন্টিও দেয়নি দীপবীরের বিয়ের অনুষ্ঠান। এরপরও পাপারাজ্জিরা স্নাইপারের মতো করেই দূরবীনে চোখ রেখে ছবি তুলেছেন। কিন্তু এই আচরণে ক্ষেপেছেন অনেকেই। অনেকেই বলছেন আদিখ্যেতা। তবে জানা গেছে, চড়া মূল্যে তাদের এই ওয়েডিং প্যাকেজ বিক্রি করেছেন নবদম্পতি। নিজেদের বাণিজ্যের জন্য নাকি নয়, তারা এর থেকে উপার্জিত অর্থ চ্যারিটি ফান্ডে জমাবেন। যুক্তি এবং কার্যক্রম দারুণ বটে! কারণ এই ঘোষণার পর আর কেউ তাদের এই ফটোগ্রাফার বয়কট নিয়ে সমালোচনা করতে পারছেন না। তবে রণবীর তার ফেসবুক ও ইনস্টাগ্রামে দুটি ছবি দেওয়ার পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়ে যায়।
