বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক জোরালো করতে আগ্রহী তার দেশ। একইসঙ্গে রোহিঙ্গা সংকট নিরসনে তার দেশ বাংলাদেশের সঙ্গে অব্যাহতভাবে কাজ করে যাবে।
গতকাল শনিবার দেওয়া বিবৃতিতে তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ ক্ষণে আমরা বাংলাদেশের অসামান্য অর্থনৈতিক, সামাজিক রূপান্তরের ও অগ্রগতির কথা স্মরণ করছি। কানাডায় বাংলাদেশি কমিউনিটিতে বিশ্ব জুড়ে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপিত হচ্ছে। গত ৫০ বছর ধরে কানাডা বাংলাদেশের উন্নয়ন অংশীদার হতে পেরে গর্বিত। বিবৃতিতে ‘শুভ স্বাধীনতা দিবস’ বাংলা ভাষাতে লিখে কানাডা সরকারের পক্ষ থেকে তিনি সকল বাংলাদেশিকে শুভ কামনা জানান।
