কুমিল্লায় অভিনব কায়দায় পেটের ভেতর বহন করে ৯শ ১০ পিস ইয়াবা এবং মাইক্রোবাসে লুকিয়ে ৩০ কেজি গাঁজা পাচারকালে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় একটি মাইক্রোবাস জব্দ করা হয়। জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় রবিবার (২৮ মার্চ) ভোরে র্যাব-১১, সিপিসি-২ এর একটি টিম এ পরিচালনা করে। বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাগদি গ্রামের মৃত সৈয়দ আলী আহম্মেদের ছেলে মো. সাইফুল ইসলাম (৩২), কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. দুলাল মিয়া (৪৮)।
র্যাব-১১ সিপিসি ২ কুমিল্লা ক্যাম্পের কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, সাইফুল ইসলাম পেটের ভিতর থেকে ৯শ ১০ পিস ইয়াবা এবং দুলাল মিয়ার নিকট হতে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
ইত্তেফাক/এমএএম
