বিনোদন রিপোর্ট
মাত্রই বাংলাদেশি নায়িকা জ্যোতিকা জ্যোতির সাথে রাজলক্ষী শ্রীকান্ত শেষ করলেন কলকাতা ঋত্বিক। এবারে তিনি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মাণাধীন ‘ডেব্রি অব ডিজায়ার’ চলচ্চিত্রে অভিনয় করছেন। এতে বাংলাদেশের অভিনেত্রী অপি করিমের বিপরীতে দেখা যাবে তাকে। বর্তমানে চলচ্চিত্রটির শুটিং চলছে কলকাতায়। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজানো হয়েছে চিত্রনাট্য।
‘ডেব্রি অব ডিজায়ার’ পরিচালনা করছেন কলকাতার প্রশংসিত নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী। তার সঙ্গে মিলে এটি যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশি নির্মাতা জসীম আহমেদ। তারা জানান, যৌথ প্রযোজনার নতুন নীতিমালার আওতায় এই ছবিকেই প্রথম অনুমোদন দেওয়া হয়েছে।
