‘ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবে প্রশাসন ও পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রিয়’

আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৭:০২

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনার সময় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করেন ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

সোমবার (২৯ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

হেফাজতের তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করে উবায়দুল মোকতাদির বলেন, যেহেতু হরতাল হেফাজত ডেকেছে এসব তাণ্ডবের দায় দায়িত্ব হেফাজতকে নিতে হবে।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এসজেড