নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসের আগেই দুই অধিনায়কের শঙ্কা ছিলো বৃষ্টি নিয়ে। প্রথম ইনিংসের ১২ ওভার শেষ হতেই খেলায় বাধা সৃষ্টি করলো বৃষ্টি। ফলে আপাতত খেলা স্থগিত আছে।
তবে খেলায় ভালো অবস্থানে আছে টাইগাররা। কোনো কিউই ব্যাটসম্যানকে উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি বোলাররা। নিয়মিত বিরতিতে গাপটিল, কনওয়েরা ফিরেছেন সাজঘরে।
বৃষ্টি শুরু হওয়ার আগ পর্যন্ত খেলা গড়িয়েছে ১২.২ ওভার পর্যন্ত। নিউজিল্যান্ড করেছে ১০২ রান। এসময় তাদের ৪ উইকেটের পতন হয়েছে।
বাংলাদেশের হয়ে উইকেট নিয়েছেন তাসকিন, সাইফুদ্দিন, শরিফুল ও মেহেদি।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাইম, লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ডারিল মিশেল, টিম সাউদি, ঈশ সোডি, হ্যামিশ বেনেট, অ্যাডাম মিলনে।
ইত্তেফাক/টিআর
