‘হেফাজতের কাঁধে ভর করে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করছে’

আপডেট : ৩০ মার্চ ২০২১, ১৬:৪০

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, হেফাজতে ইসলামের কাঁধে ভর করে বিএনপি জামাত দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করতে যত ধরনের তৎপরতা ছিল তা সব করেছে জামাত বিএনপিসহ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। তারা হাটহাজারী ও ব্রাক্ষণবাড়িয়ায় নাশকতা করে স্বাধীনতা দিবসকে কলঙ্কিত করেছে। 

মঙ্গলবার (৩০ মার্চ) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন। 

যুগ্ম সম্পাদক হানিফ বলেন, লন্ডনে বসে মাফিয়া, কুখ্যাত খুনি, পলাতক আসামি তারেক জিয়া একের পর এক দেশ বিরোধী নাশকতা চালিয়ে যাচ্ছে। বাবা জিয়া ছিল দেশ বিরোধী, মা খালেদা ছিল জামাতের নেত্রী আর ছেলে হয়েছে দেশদ্রোহী। বিএনপি জামাত ও হেফাজতের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়। অথচ আপনারা ধর্ম ব্যবহার করে নিজেদের সুবিধা হাসিলের চেষ্টায় আছেন।  

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর সভাপতিত্বে ও ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, পাবনা-২ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, কুষ্টিয়া -১ আসনের সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার অধ্যাপক ড. আনোয়ার খসরু পারভেজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবিপ্রবির রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) বিজন কুমার। 


 
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদ চৌধুরী আসিফ প্রমুখ। অনুষ্ঠানে পাবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এমএএম