কুকুরকে বলা হয় মনিবভক্ত প্রাণী। যে ব্যক্তি তাকে লালনপালন করে তার জন্য কুকুরটি অনেক সময় নিজের জীবন দিতে পর্যন্ত কার্পণ্য করে না। সে আপনার সাথে খেলা করবে, আলিঙ্গন করবে, নিঃশ্বার্থহীনভাবে ভালোবাসবে এবং মাঝেমধ্যে আপনাকে অন্য কারো সঙ্গে ভাগাভাগি করতেও দেবে না। এমন সুন্দর সম্পর্কের অসংখ্য গল্প পৃথিবীতে রয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে। কমেন্ট বক্সে নিজেদের ভালোলাগা নিয়ে অসংখ্য মন্তব্য করেছেন নেটিজেনরা।
লাইফঅবস্টারলিংনিউটন নামের এক ইন্সটাগ্রাম আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যায়, এক কাপল এক অপরকে জড়িয়ে ধরার চেষ্টা করছে। মুহূর্তের মধ্যেই দৌড়ে এসে তাদের বাধা দেয় একটি কুকুর। অনেক চেষ্টার পর দুজনের মাঝখানে নিজের জায়গা করে নেয় মনিবভক্ত এই প্রাণীটি।
ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, এটা আমি এবং একমাত্র আমি। তাকে (কুকুর) আমি সত্যিই ভালোবাসি।
কমেন্টে একজন লিখেছেন, আমি বাজি ধরে বলতে পারি! আমরা ভালোবাসা অনুভব করছি। অরেকজন লিখেছেন, সে (নারীটি, যাকে কুকুরটি সরিয়ে দিচ্ছে) অবশ্যই ধ্বংস হয়ে গেছে!
মলসেন নামের এক ব্যক্তি লিখেছেন, আমাদের মেয়েরা যদি আরো বড় হতো! কারণ, তারা একই কান্ড করে যখন আমি স্ত্রীকে জড়িয়ে ধরতে যাই।
ইত্তেফাক/টিএ
