রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 

আপডেট : ৩০ মার্চ ২০২১, ২৩:১৯

চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে সামাদ নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০মার্চ) দুপুর পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত সামাদ উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক গ্রামের রওশন তালুকদার বাড়ির আলা উদ্দিনের ছেলে। 

স্থানীয় বাসিন্দারা জানায়, দুপুর পৌনে ১টার দিকে খেলা করার সময় পরিবারের অগোচরে শিশুটি বাড়ির পুকুরে পড়ে যায়। প্রায় ১৫-২০ মিনিট খোঁজাখুঁজির পর তার স্বজনরা পুকুর থেকে উদ্ধার করে। এরপর নোয়াপাড়া পথেরহাটস্থ পাইওনিয়ার হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/এএএম