আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত

আপডেট : ৩১ মার্চ ২০২১, ১৪:০৪

ভাণ্ডারিয়ার তারিন হোসেন কিন্ডার গার্টেন (কেজি) স্কুলের প্রতিষ্ঠাতা, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দৈনিক ইত্তেফাক, পাক্ষিক অনন্যা সম্পাদক ও সাবেক এমপি তাসমিমা হোসেন এবং দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেনের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৩১মার্চ) সকাল দশটায় ভাণ্ডারিয়ায় তারিন হোসেন কিন্ডার গার্টেন (কেজি) স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণের উদ্যোগে স্কুল মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে আনোয়ার হোসেন মঞ্জু, তাসমিমা হোসেন এবং তারিন হোসেনের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাসুদুর রহমান। এ সময় স্কুলের অধ্যক্ষ মোসাম্মৎ মালা আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে দোয়া মোনাজাতে শরিক হন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, জাতীয় পার্টি-জেপির ভিটাবাড়িয়া ইউনিয়ন সভাপতি মো. রেজা আহম্মেদ দুলাল, বিশিষ্ট সমাজ সেবক মো. বাচ্চু হাওলাদার, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ছাড়াও স্কুল সংলগ্ন ভিটাবাড়িয়া নুরজাহান হাবীব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ দোয়ায় শরিক হন। 

এছাড়াও পৃথকভাবে (৩১মার্চ) বুধবার বাদ জোহর জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন এবং দৈনিক ইত্তেফাকের প্রকাশক তারিন হোসেন এর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভাণ্ডারিয়ার প্রবীণ পত্রিকা বিপণন কর্মী মো. সাইদুর রহমান সৈয়দের উদ্যোগে উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী সমিতির হাট কাজী বাড়ি জামে মসজিদে মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলাম। পৃথকভাবে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডের সরদার পাড়ার মো. হাবিব সরদারের উদ্যোগে ভাণ্ডারিয়া উপজেলা লাগোয়া পার্শ্ববর্তী রাজাপুর উজেলার ছোট কৈবর্তখালী দারুল উলুম ইসলামীয়া মাদ্রাসায় বাদ জোহর মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন মুফতী গিয়াস উদ্দিন। এ সময় ওই মাদ্রাসার শিক্ষক এবং তিন শতাধীক শিক্ষার্থী দোয়ায় শরিক হন।

ইত্তেফাক/জেডএইচডি