ডাক্তারদের ২ বছর ইন্টার্নশিপ, ১ বছর থাকতে হবে গ্রামে: প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৭:১৫

দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোর দিকে নজর দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শনকালে তিনি এ তাগিদ দেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিৎসকদের ২ বছর ইন্টার্নশিপের ব্যবস্থা করতে হবে। এর মধ্যে ১ বছর উপজেলা পর্যায়ের হাসপাতালে প্রত্যেককে থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘সবাই যেন সঠিক শিক্ষা নিয়ে চিকিৎসক হন, সেজন্য মনিটর বাড়াতে হবে। যারা রোগীর সেবা করবে না তাদের এই পেশায় আসার দরকার নেই।’

আরো পড়ুন: ৫০ বছরের প্রেমেও সন্তান নেই, চিকিৎসকের কাছে কুমির দম্পতি

এছাড়া প্রত্যেক সরকারি হাসপাতালে বায়মেট্রিক পদ্ধতি চালু করে চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করার কথা বলেন প্রধানমন্ত্রী।

ইত্তেফাক/বিএএফ