রেডিও জকিদের (আরজে) নিয়ে করা ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষ হয়েছে। শনিবার রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব মাঠের ইনডোর ব্যাডমিন্টন কোর্টে এ প্রতিযোগিতার ফাইনাল হয়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে টিম আরজে অপূর্ব। রানার্সআপ হয়েছে টিম আরজে রাকিব। আর দ্বিতীয় রানার্সআপ হয়েছে টিম আরজে আয়মান।
সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন টিম আরজে আয়মানের সদস্য আদনান হাবীব ও সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আরজে পুতুল।
গত বৃহস্পতিবার জাগো এফএমের আয়োজনে ‘জাগো এফএম ব্যাডমিন্টন প্রিমিয়ার লিগ ২০১৯’ নামে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা শুরু হয়। এটিই দেশের আরজেদের নিয়ে প্রথম ব্যাডমিন্টন প্রতিযোগিতা।
ইত্তেফাক/জেডএইচ

