মাঝরাতে ঘুম ভেঙে গেলে দুঃখরা গেয়ে ওঠে বিষাদের গান নক্ষত্রহীন অন্ধকার পথে শব্দহীন উড়ে যায় পাখি নাম ধরে ডাক দেয় বিনীত কোমল নাভিমূলে নিরন্তর মায়াবী আগুন দৃশ্য থেকে আরেক দৃশ্যে এমন বিসর্জনের জলে ভাসে রাত্রি দুপুর ভাঙনের সুর ভাজে জোছনার স্বর।