ঠুলিমুচি খেলা

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২০:৪৬

এসো এসো ছেলেমেয়ে ঠুলি মুচি রাঁধি,

লতাপাতা, ঝিঙে ফুলে এলো চুল বাঁধি।

কাকা আনে হাঁড়ি ঝুড়ি ভোলা আনে পিঁড়ে,

বনমালী, নিধিরাম গুড় আর চিড়ে।

ইনু রাঁধে দইবড়া বিনু রাঁধে ছানা,

ডিম, কৈ, ঘিয়ে ভেজে খেতে নাকি মানা।

টিয়া বেচে ঝালমুড়ি টপা কিনে খই,

কার আগে কে খাবে মহা হই চই!

সকলের মুখে আজি বিজয়ের হাসি,

সবে মিলে দেশটাকে খুব ভালোবাসি!