নার্কোস-এর বাংলা ভার্সন আনছে হৈ চৈ!

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ২১:০১

হৈ চৈ বাংলাদেশ এরই ভেতরে দারুণ কিছু প্রডাকশন উপহার দিয়েছে। এখন তারা ঈদের প্রস্তুতিতে রয়েছে। হৈ চৈ বাংলাদেশের পক্ষ থেকে আরো জানা যায়, ঈদের বেশকিছু কাজের শুটিং চলছে। যা শেষ হলে জানানো হবে। এদিকে নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, হৈ চৈ বাংলাদেশ নার্কোস’-এর বাংলা ভার্সনটিও মুক্তি দেবে। সেটির স্বত্বও তারা কিনে নিয়েছে। তবে এটি হলে দর্শকরা যে হুমড়ি খেয়ে পড়বে তাতে কোনো সন্দেহ নেই।

উল্লেখ্য, ক্রাইম থ্রিলারধর্মী সিরিজ নার্কোস একাধিক ভাষায় বিশ্বের একাধিক ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে। তবে এত বড় বাজেটের একটি সিরিজ প্রথমবারের মতো বাংলা ভার্সনে রিলিজ পেলে তা একটি রেকর্ডে গড়াবে।