বিশ্ব স্বাস্থ্য দিবস (৭ এপ্রিল) সামনে রেখে বিশ্বের প্রথম এয়ারলাইন হিসেবে এমিরেটসের পণ্য পরিবহন শাখা-এমিরেটস স্কাইকার্গো তাদের ফ্লাইটে করোনা ভ্যাকসিনের ৫ কোটিরও বেশি ডোজ ৫০টির অধিক গন্তব্যে পৌঁছে দিয়েছে। প্রস্তুতকারকদের কাছ থেকে ১৫০টির অধিক ফ্লাইটে ছয় ধরনের ২২০ টনের অধিক করোনা ভ্যাকসিন বিভিন্ন গন্তব্যে পরিবহন করা হয়েছে। ভ্যাকসিন প্রদানের জন্য এয়ারলাইনটি ইতিমধ্যে ১০০ টনের বেশি সিরিঞ্জও পরিবহন করেছে।
প্রথম এয়ারলাইন হিসেবে এয়ারলাইনটি যাত্রীবাহী উড়োজাহাজের সাহায্যে বিভিন্ন দেশে পিপিই, মেডিক্যাল যন্ত্রপাতি, ফার্মাসিউটিক্যাল ও খাদ্যসামগ্রী পরিবহন করে। ভ্যাকসিন পরিবহনের সুবিধার্থে ২০২১ সালের জানুয়ারি মাসে এমিরেটস স্কাইকার্গো দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড, ইন্টারন্যাশনাল হিউম্যানিটারিয়ান সিটি ও দুবাই এয়ারপোর্টসের সঙ্গে যৌথভাবে দুবাই ভ্যাকসিন লজিস্টিক্স অ্যালায়েন্স প্রতিষ্ঠা করে। ফেরুয়ারি মাসে কোভ্যাক্স প্রোগ্রামের আওতায় অগ্রাধীকারভিত্তিতে বিভিন্ন দেশে করোনা ভ্যাকসিন পরিবহনের জন্য ইউনিসেফের সঙ্গে চুক্তিবদ্ধ হয় এমিরেটস।—প্রেস বিজ্ঞপ্তি
