হাতিরপুলে বিরিয়ানির দোকান থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ০১:১১

রাজধানীর হাতিরপুল বাজারে শাহিন বিরিয়ানি দোকান থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় শেখ মো: তাহের ওরফে সুমন, আল আমিন, শান্ত ও শাকিল নামে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

র‌্যাব জানায়, বৃহস্পতিবার বিকালে র‌্যাব-২ এর একটি দল হাতিরপুল বাজারের শাহিন বিরিয়ানি হাউজে অভিযান চালায়। ওই দোকানের একটি মোবাইল ফোনের বাক্স থেকে ৫ হাজার ইয়াবা জব্দ করে। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সুমনের শ্বশুর অ্যাম্বুলেন্স ব্যবসায়ী। তাদের অ্যাম্বুলেন্সে করে টেকনাফ থেকে ইয়াবা রাজধানীতে নিয়ে আসে। গ্রেফতারকৃতদের কলাবাগান থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে র‌্যাব একটি মামলা করেছে। 
ইত্তেফাক/এমএএম