কিশোরগঞ্জের নিকলী উপজেলার বিভিন্ন জনবহুল এলাকায় মাস্ক না পরায় ৪০ জনকে ৮ হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন জনবহুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুদ্দিন মুন্না।
এ সময় করোনা ভাইরাসের সংক্রামণ বৃদ্ধি মোকাবেলায় বাধ্যতামূলক মাস্ক পরিধান নিশ্চিত করার জন্য বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়।
ইত্তেফাক/এমআর
