মৌলভীবাজারের রাজনগরের মাথিউড়া চা বাগান এলাকায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।
পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের রাজনগরের মাথিউড়া চা বাগান এলাকায় ঢাকাগামী মিতালী পরিবহনের একটি বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে এক মোটরসাইকেল আরোহী সুজন কর্মকার মারা যান। অপর আহত ২ মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে মৌলভীলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক ডা: ফাহমিদা আক্তার রাজন রায়কে মৃত ঘোষণা করেন। আশংকাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে দিপেন দাশ নামের একজনকে। নিহত ও আহতদের বাড়ি রাজনগর উপজেলায়।
রাজনগর থানার অফিসার্স ইন চার্জ (ওসি) আবুল হাসেম জানান, ঘটনার পর বাস চালক জনি মিয়া সহ বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জনি বরিশালের বাবুগঞ্জ থানার পশ্চিম বকশিরচর গ্রামের আব্দুস সালামের পুত্র।
ইত্তেফাক/এসজেড
