বাংলাদেশ-ভারতসহ বিশ্বের প্রায় অধিকাংশ দেশেই এখন করোনা মহামারির প্রভাব ক্রমান্বয়ে বাড়ছে। কিন্তু ইতিমধ্যে যারা কোভিড-১৯ ভ্যাকসিন নিয়েছেন কিংবা নেননি তাদের অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। মাস্ক পরিধান করলেও তা সঠিক উপায়ে হচ্ছে না। ফলে ভাইরাসটির সংক্রমণ দিনকে দিন বেড়েই যাচ্ছে।
এমন অবস্থার মধ্যেই মানুষকে সচেতন করার দায়িত্ব নিয়েছে কুকুর! সম্প্রতি লেইচা এবং ট্রিনিটি নামের দুটি কুকুর কীভাবে মাস্ক পরিধান করতে হয় তার সঠিক পদ্ধতি দেখিয়ে দিয়েছেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের একটি ছবি ভাইরাল হয়েছে।
যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে অবস্থিত সিনসিনাটি শিশু হাসপাতাল ও মেডিকেল সেন্টারের ফেসবুক পেজ থেকে গত ২০ মার্চ পোস্টটি শেয়ার করা হয়েছে। যা এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার বার শেয়ার হয়েছে।
পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, করোনার সংক্রমণ কমতে শুরু করেছে এবং অনেক মানুষ ভ্যাকসিন নিচ্ছেন। যার কারণে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সবাই কিছুটা রিল্যাক্স করছেন। কিন্তু মহামারি এখনো শেষ হয়নি। তাই হাত ধোয়া, সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান করা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালে আগত দর্শনার্থীদের অবশ্যই গাইডলাইন মেনে মাস্ক পরতে হবে। আমাদের কুকুরগুলো সেটাই মনে করিয়ে দিচ্ছে।
As new COVID cases have trended down and more people are vaccinated, we understand that it is tempting to relax...
Posted by Cincinnati Children's Hospital Medical Center on Friday, March 19, 2021
নেটিজেনরাও অনেক পজেটিভ মন্তব্য করছেন। একজন লিখেছেন, ওয়াও! এটা কিউট।
ইত্তেফাক/টিএ
