বিজ্ঞান
মো. জুবায়ের আহমেদ, শিক্ষার্থী
সরকারি আদিতমারী গিরিজা শংকর মডেল স্কুল এন্ড কলেজ
উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন
১। জীবদেহ কী দিয়ে গঠিত?
উত্তর:কোষ।
২। কোষ কী?
উত্তর:জীবদেহের গঠন ও কাজের একক।
৩। কত সালে কোষ আবিস্কার হয়?
উত্তর:১৬৬৫ সালে।
৪। কোষের আবিস্কারক কে?
উত্তর:ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক।
৫। কোষ প্রাচীর কী?
উত্তর:কোষঝিল্লির বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরুপ্রাচীর।
৬। উদ্ভিদ কোষের আবরণটি কী দ্বারা গঠিত?
উত্তর:সেলুলোজ।
৭। প্রাণি কোষের আবরণটি কী দ্বারা গঠিত?
উত্তর:প্লাজমা।
৮। কোষ প্রাচীরের প্রধান কাজ কী ?
উত্তর:কোষের সজীব অংশ রক্ষা করা এবং কোষের সীমারেখা নির্দেশ করা।
৯। প্রোটোপ্লাজম কী?
উত্তর:কোষের অর্ধ তরল, জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ।
১০। প্রোটোপ্লাজমে শতকরা কতভাগ পানি থাকে?
উত্তর:৬৭ থেকে ৯০ ভাগ।
১১। প্রোটোপ্লাজম কোষের প্রধান অংশ কী কী?
উত্তর:সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস।
১২। সাইটোপ্লাজম কী ?
উত্তর:কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাহিরে জেলির মতো অংশ।
১৩। একটি আদর্শ কোষের অঙ্গানু কয়টি ?
উত্তর:৭টি।
১৪। কোষগহ্বর কী?
উত্তর:কোষের সাইটোপ্লাজমের কোষ রস।
১৫। সাইটোপ্লাজমের গাত্রে কী থাকে ?
উত্তর:কোষের সজীব অঙ্গাণু এবং নির্জীব বস্তুসমুহ।
১৬। প্রাণীকোষে কী থাকে না?
উত্তর:কোষ গহ্বর।
১৭। উদ্ভিদকোষে কী বেশি থাকে ?
উত্তর:কোষ গহ্বর ।
১৮। কোষ রস কীভাবে প্রস্তুত হয়?
উত্তর:নানা প্রকার জৈব এসিড, লবণ, শর্করা, আমিষ ইত্যাদি কোষ গহ্বরে দ্রবীভূত অবস্থায় থাকে । ১৯। কোষ অঙ্গাণু কোনগুলো?
উত্তর:সাইটোপ্লাজমে সুনির্দিষ্ট আবরণীযুক্ত সজীব বস্তুগুলো ।
২০। কোন অঙ্গাণুটি উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য?
উত্তর:প্লাস্টিড ।
২১। প্লাস্টিড কী?
উত্তর:সজীব উদ্ভিদকোষের সাইটোপ্লাজমে বর্ণহীন বা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণু ।
২২। প্লাস্টিড কত প্রকার ও কী কী?
উত্তর:দুই প্রকার।
যথা:ক্রোমোপ্লাস্টিড ও
লিউকোপ্লাস্টিড ।
