ইসরাইলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক এই অঞ্চলের জন্য কল্যাণকর হবে --------সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ০০:২৪

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ দাবি করেছেন, ইসরাইলের সঙ্গে সৌদি আরবের স্বাভাবিক সম্পর্ক এই অঞ্চলের জন্য কল্যাণকর হবে। তিনি বৃহস্পতিবার মার্কিন প্রভাবশালী মিডিয়া সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, এই সম্পর্ক নির্ভর করছে শান্তি প্রক্রিয়ার ওপর। পররাষ্ট্রমন্ত্রী বলেন, অর্থনীতি, সামাজিক ও নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হবে এই সম্পর্ক। তবে এটা সম্ভব হবে যদি ১৯৬৭ সালের নীতি অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।—আলজাজিরা