‘আভাস’-এর নতুন গান ‘আভাস’

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২১:২১

বিনোদন রিপোর্ট

 

আবারো নতুন গান প্রকাশ করলো ব্যান্ড ‘আভাস’। গতকাল রাতে ব্যান্ডটি তদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করে। নিজেদের ব্যান্ডের টাইটেলেই গানটির শিরোনাম দেওয়া হয়েছে ‘আভাস’। গানটির কথা ও সুর যৌথভাবে করেছেন মেহেদি হাসান ও আভাস। এছাড়াও গানটির চিত্রনাট্য পরিকল্পনা ও চিত্রায়ণ করেছে ‘গুপিবাঘা প্রোডাকশন’, যার তত্ত্বাবধানে ছিলেন আরিফুর রহমান ও আরিফুজ্জামান।

এর আগে গতবছর ব্যান্ডটি তাদের প্রথম গান ‘মানুষ ১’ প্রকাশ করে। এবার তাদের দ্বিতীয় গানটি প্রকাশ করলো ব্যান্ডটি। ব্যান্ডের কর্ণধার ও ভোকালিস্ট তানজির তুহিন বলেন, ‘আমাদের চেষ্টা ছিল শ্রোতাদের প্রত্যাশার জায়গাটা ঠিক রাখার। বাকিটা শ্রোতারা বলতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও পাওয়া যাচ্ছে।’