রিপোর্টারের মাইক্রোফোন নিয়ে দৌড় দিলো কুকুর!

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২০:০৬

রাশিয়ায় আবহাওয়া নিয়ে লাইভ রিপোর্টিং করার সময় এক নারী টিভি উপস্থাপিকার মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে দৌড় দিয়েছে একটি কুকুর। মজার ব্যাপার হলো সঙ্গে সঙ্গেই কুকুরটির পেছনে দৌড় দেয় ওই উপস্থাপিকা। অবশ্য মুহূর্ত পরেই কুকুরের কাছ থেকেই মাইক্রোফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

A dog in Russia grabbed the reporter's microphone and ran away during a live broadcast pic.twitter.com/R1T8VZ5Kpt

— Ali Özkök (@Ozkok_A) April 2, 2021

 

ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আলি ওযকুক নামের এক রুশ সংবাদকর্মী গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে টুইটারে এটি পোস্ট করেন। যা এখন পর্যন্ত প্রায় সাড়ে ৫ মিলিয়ন মানুষ দেখেছেন এবং মন্তব্য পড়েছে ৬৩ হাজারের বেশি।

ক্যাপশনে লেখা হয়েছে, রাশিয়ায় একটি কুকুর রিপোর্টারের মাইক্রোফোন ছিনিয়ে নিলো এবং সরাসরি সম্প্রচার চলাকালীন তা নিয়ে দৌঁড় দিলো।

ডেইলি মেইল জানিয়েছে, ভিডিওতে ছিলেন রাশিয়ার স্থানীয় মির টিভির আবহাওয়া প্রতিবেদক নাদেজহদা সেরেঝকিনা।

ইত্তেফাক/টিএ