বিশ্ববিদ্যালয় রিপোর্টার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মেডিক্যাল কলেজসমূহের পেশাগত এমবিবিএস (ফাইনাল প্রপ) পরীক্ষা স্থগিত করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ এপ্রিল রবিবার থেকে অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব মেডিক্যাল কলেজের ফাইনাল পেশাগত এমবিবিএস নভেম্বর-২০২০ ও জানুয়ারি-২০২১ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। উল্লেখ্য, প্রথম ও দ্বিতীয় পেশাগত এমবিবিএস মে-২০২০ ও নভেম্বর-২০২০ মৌখিক ও ব্যাবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চলবে।
