জোরারগঞ্জ থানা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২১:৩৪

১০ শিক্ষার্থীকে সাইকেল প্রদান

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

মিরসরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। রবিবার সকালে জোরারগঞ্জ থানা পুলিশের আয়োজনে পুলিশ সেবা সপ্তাহ অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল। এরপর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হতে ফুটওভারব্রিজ ব্যবহারে পথচারীদের উদ্বুদ্ধকরণ ও শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

র্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসানের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক আবেদ আলী, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন প্রমুখ।

পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে জোরারগঞ্জ থানায় কর্মরত ওসি, এসআইসহ ৭২ জনের একদিনের বেতন দিয়ে চিনকী আস্তানা উচ্চ বিদ্যালয়ের ১০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। এছাড়া থানার ২০ জন কর্মকর্তা স্বেচ্ছায় রক্তদান করেন।