শাবিতে ছিনতাইকারীর আঘাতে শিক্ষার্থী আহত

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ২১:৩৭

শাবি সংবাদদাতা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থী ছিনতাইকারীর আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন। আহত শিক্ষার্থী দেওয়ান হাসিবুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৩য় বর্ষে অধ্যয়নরত।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের পার্শ্ববর্তী টিলায় এ ঘটনা ঘটে। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে বলে জানান সহকারী প্রক্টর জাহিদ হাসান। কর্তব্যরত চিকিত্সক জানান, বর্তমানে সে আশঙ্কামুক্ত রয়েছে। তবে তার মাথার সিটিস্ক্যান করে পরবর্তী চিকিত্সা ব্যবস্থা নেওয়া হবে।