গত বছরের সংক্রমণ হারের রেকর্ড ছাড়িয়ে দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালস্থ হওয়া ও মৃত্যুবরণের ঊর্ধ্বমুখী পরিসংখ্যান উদ্বেগজনক পরিস্থিতির জানান দিচ্ছে। স্বাস্থ্যবিধি যথাযথভাবে পরিপালনে নমনীয় মনোভাব, উদাসীনতা ও দায়িত্বহীন আচরণ করোনা সংক্রমণের পারদ চড়িয়ে দিতে প্রধান অনুঘটকের ভূমিকা পালন করছে বলে অধিকাংশ বিশেষজ্ঞের অভিমত। বাংলাদেশের মতো অত্যধিক জনঘনত্বপূর্ণ দেশে সরকারি-বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ে সমন্বিতভাবে দায়িত্বপালন বিশেষভাবে প্রয়োজন। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সমবেত চেষ্টায় করোনাভাইরাসের বিস্তার রোধে নাগরিকসচেতনতা বাড়াতে পদক্ষেপ জরুরি।
ওয়ারেছ আলী খান
উপজেলা মোড়, নরসিংদী ১৬০২
